আলোচনা বন্ধ হয়ে গেছে: রাশিয়া
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৬:২৭ পিএম

যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের সঙ্গে যে আলোচনা হচ্ছিল সেটি বন্ধ হয়ে গেছে। 

রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর  বরাত দিয়ে এমন খবর জানিয়েছে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। 

ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো এ ব্যাপারে বলেছেন, না, এখন আর কোনো আলোচনা হচ্ছে না। ইউক্রেন আসলে আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। 

এর আগে অনলাইনে যুদ্ধ বন্ধ করার জন্য যেসব আলোচনা হয়েছিল সেসব আলোচনা থেকে কোনো ফল পাওয়া যায়নি। 

এদিকে যুদ্ধ বন্ধ করার আলোচনা বন্ধ হলেও মারিউপোলের আজভস্টালে আটকে থাকা ইউক্রেনীয় সেনাদের উদ্ধার করতে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। 

সোমবার দুইপক্ষ আজভস্টাল থেকে আহত সেনাদের উদ্ধার করতে সম্মত হয়। 

অবশেষে মঙ্গলবার ২৬৪ জন আহত সেনাকে আজভস্টাল থেকে বের করে নিয়ে আসে রাশিয়া। এসব সেনাদের অবশ্য নিজেদের জিম্মায় নিয়েছে রুশ বাহিনী। তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে রাশিয়ার নিয়ন্ত্রণধীন একটি হাসপাতালে। 

বর্তমানে নিজেদের সেনাদের জীবিত ফিরে পাওয়ার দিকেই মনযোগ দিয়েছে ইউক্রেন। 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft