আত্রাইয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪:১২ পিএম


নওগাঁর আত্রাই উপজেলা আ'লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

১৭ মে মঙ্গলবার সকালে উপজেলা আ'লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও  দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আ'লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্তের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

এসময় বিভিন্ন মোড়ে মোড়ে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ প্রমুখ। এসময়  আ'লীগ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft