ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪:১১ পিএম

ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন ডাওরিবাজার এলাকায় বাইপাস সড়কে ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে পড়েছে। 

এ সময় কোনো হতাহত না হলেও ভোলা-চরফ্যাশনের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সকাল সাড়ে ১০টার দিকে ডাওরিবাজার ব্রিজ অতিক্রম করতে ব্রিজে ওঠে। এ সময় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে আরও যানবাহনসহ খালে পড়ে যায়। 

খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ভেঙে পড়া ব্রিজে থাকা যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন।

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশা খালে পড়েছে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। তবে সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংস্কারকাজ করতে মূল বেইলি ব্রিজ ভেঙে নতুন ব্রিজের নির্মাণকাজ চলছে। যানবাহন ও মানুষ চলাচলের জন্য পাশ দিয়ে বাইপাস ব্রিজটি নির্মাণ করা হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft