বাণিজ্যমন্ত্রীর অপসারণ চেয়ে বাম জোটের মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪:১৮ পিএম

দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সচিবালয় ঘেরাও করেছে গণতান্ত্রিক বাম জোট। 

এদিকে সচিবালয়ের দিকে যাওয়ার সময় জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে বামজোটের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের আগে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা।

বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। বর্তমান বাণিজ্যমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করতে হবে। অবিলম্বে টিসিবির দোকান ও ট্রাক পুনরায় চালু করতে হবে।

সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারবিরোধী আন্দোলন এখন একাকার হয়ে গেছে। তাই নৈতিকভাবে এই আন্দোলন নীতি-নৈতিকতার সঙ্গে চালিয়ে যেতে হবে।

প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বাম জোটের নেতারা বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে গেলে জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft