গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৩:৩৩ পিএম


সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশী এক গৃহবধ‚কে (৩০) যৌন নিপীড়নের অভিযোগে আইনুল হক (৪৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনুল হক গাড়াদহ গ্রামের আসানের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

এর আগে সোমবার সন্ধ্যায় নিপীড়নের শিকার গৃহবূধ‚ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিবেশী এক গৃহবধ‚ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই শক্তিপুর মহল্লায় অভিযান চালিয়ে শিক্ষক আইনুলকে গ্রেফতার করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft