প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৩:৩০ পিএম আপডেট: ১৭.০৫.২০২২ ৪:০৩ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা তাই এতো অধৈর্য হবেন না।
মঙ্গলবার (১৭ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে সুসংগঠিত করতে বাংলার পথ-প্রান্তর চষে বেড়িয়েছেন বঙ্গবন্ধুকন্যা।
তিনি আরও বলেন, শেখ হাসিনা না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না। পদ্মা সেতুর নাম সারা জাতিই চায় শেখ হাসিনার নামে হোক।
জুনেই পদ্মা সেতু চালু করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। নয়তো অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না। ঐক্যবদ্ধভাবে কাজ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
-জ/অ