ফ্রান্স : ৩০ বছর পর নারী প্রধানমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৩:৪৫ পিএম

ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় এবং গত তিন দশকের মধ্যে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এলিজাবেথ বোর্ন (৬১)।

সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেকসের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন এলিজাবেথ বোর্ন। তিনি এর আগে দেশের শ্রমমন্ত্রী ছিলেন। 

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে এলিজাবেথ বোর্ন বলেন, আমার এই নিয়োগ আমি ফ্রান্সের ছোট ছোট মেয়েদের উৎসর্গ করছি। তাদের বলতে চাই— নিজের স্বপ্নকে অনুসরণ করে যাও। কোনো বাধাই আমাদের সমাজে নারীর অবস্থানের জন্য লড়াইকে থামাতে পারবে না।

পেশায় প্রকৌশলী এলিজাবেথ ফ্রান্স সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছেন দীর্ঘদিন। ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিসভার জন্য এলিজাবেথকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে।

ম্যাক্রোঁর প্রতিশ্রুত নীতিমালার বাস্তবায়ন এবং ইউক্রেনে যুদ্ধের প্রেক্ষাপটে উচ্চ মূল্যস্ফীতি সামলানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন প্রধানমন্ত্রী বোর্নের জন্য।

তার আগে একমাত্র নারী হিসেবে সংক্ষিপ্ত সময়ের জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন ইদিথ ক্রেসোঁ। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর আমলে ১৯৯১ সালের মে থেকে ১৯৯২-এর এপ্রিল পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft