প্লাস্টিক সার্জারিতে প্রাণ গেল অভিনেত্রীর
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৩:০৩ পিএম

প্লাস্টিক সার্জারি করার পর ভারতে এক টিভি অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি হাসপাতালে চেতানা রাজ নামে এ অভিনেত্রী মারা যান। 

বেসরকারি একটি হাসপাতালে ‘ফ্যাট ফ্রি’ সার্জারির জন্য ভর্তি হয়ে মারা যাওয়া ২১ বছর বয়সি ওই অভিনেত্রীর নাম চেতানা রাজ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা-মাকে না জানিয়ে এক বন্ধুকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেতানা।

সোমবার সকালে সার্জারির পর এদিন সন্ধ্যায় তার শরীর অবস্থার অবনতি ঘটতে থাকে। ফুসফুসে পানি জমতে থাকে।

মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেছেন চেতানার বাবা-মা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় একটি মামলা হয়েছে।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft