তিন বছর পর তামিমের সেঞ্চুরী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ২:৫৫ পিএম আপডেট: ১৭.০৫.২০২২ ২:৫৭ পিএম

তিন বছর পর টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর-পরই তিন অংকের ঘরে স্পর্শ করলেন তামিম।

১৬২ বলে শতক করা ইনিংসে কোনো ছক্কা না হাঁকালেও মেরছেন ১২টি চার।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২০ রান। ৫৮ রানের ইনিংস খেলে মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর ক্রিজে এসেছেন নাজমুল হাসান শান্ত। বাইশ বল মোকাবেলা করে এক রান করে রাজিতার বলে আউট হয়ে সাজঘরে ফিরেন এই বাঁহাতি ব্যাটার।

বাংলাদেশ টেস্ট অধিনায়কও দুই রানের বেশি করতে পরেননি।

শ্রীলঙ্কার চেয়ে এখনো ১৯৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে রয়েছে সাতটি উইকেট। 


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft