রেলমন্ত্রীর সেই আত্মীয়কে ক্ষমা চাইতে বলা হলো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১২:৪৪ পিএম আপডেট: ২০.০৫.২০২২ ৫:০২ পিএম

বিনা টিকিটে ট্রেনে চড়ায় রেলপথ মন্ত্রীর আত্মীয়কে জরিমানা করা টিটিই শফিকুল ইসলাম নির্দোষ প্রমাণিত হয়েছেন। 

গতকাল সোমবার সকালে জমা দেওয়া রেলওয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে এসব উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বরখাস্ত আদেশের বার্তা প্রদানকারী পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এবং এর সঙ্গে জড়িত সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) নুরে আলমের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি।  

যদিও ডিসিওকে এরই মধ্যে কারণ দর্শাতে বলেছে রেল কর্তৃপক্ষ।

আর মিথ্যা অভিযোগ করায় তদন্ত প্রতিবেদনে মন্ত্রীর স্ত্রীর ভাগ্নে প্রান্তকে ক্ষমা চাইতে বলা হয়েছে। প্ররোচনার অভিযোগে ওই ট্রেনের গার্ড (পরিচালক) শরিফুল ইসলামের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান পাকশী রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম ৪৭ পৃষ্ঠার এই প্রতিবেদন পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এ সময় তদন্ত কমিটির অন্য দুই সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft