বেলারুশের প্রেসিডেন্ট ও ২৭ লিডারের উপর নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১:২২ পিএম আপডেট: ১৭.০৫.২০২২ ১:৪৬ পিএম

রাশিয়ার ইউক্রেন অভিযানে সমর্থন দেওয়ার অভিযোগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো,কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তাসহ ২৭ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল নিউজিল্যান্ড।

সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানিয়া মাহুতা বলেছেন, “বেলারুশিয়ান সরকারের সামরিক বাহিনী ইউক্রেনের সার্বভৌমত্বের উপর অবৈধ এবং অগ্রহণযোগ্য অভিযানকে সহায়তা করছে।”

এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ব্যক্তিরা নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারবেন না, তাদের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত বিমান বা জাহাজ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না, দেশটিতে তারা কোনও সম্পদও রাখতে পারবেন না বা নিউজিল্যান্ডে ব্যবসা করতে পারবেন না।



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft