তৃতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১২:৩১ পিএম

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন চলছে। গতকালের মতো আজও দুর্দান্ত ব্যাট করছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।

তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত তারা অবিচ্ছিন্নই রয়েছেন। আজকের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে টাইগাররা যোগ করেছে ৮১ রান।

বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের দশম শতকের খুব কাছাকাছি রয়েছেন তামিম, অপরাজিত আছেন ৮৯ রানে। 

অপর দিকে মাহমুদুল হাসান জয় অপরাজিত ৫৮ রানে। পাঁচ টেস্টের ক্যারিয়ারে একটি শতকের পাশাপাশি দুটি অর্ধশত হয়ে গেছে জয়ের।

শ্রীলঙ্কার চেয়ে এখনো ২৪০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে রয়েছে সবকটি উইকেট। 



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft