ইউক্রেনের একটি গ্রামে তিন বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১২:১৮ পিএম আপডেট: ১৭.০৫.২০২২ ৪:৩৩ পিএম

ইউক্রেনের বুচা অঞ্চলের একটি গ্রাম থেকে তিন বেসামরিক লোকের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশের দাবি, রুশ সেনারা যখন এলাকায় অবস্থান করছিল তখন এ হত্যার ঘটনা ঘটে।

সোমবার বুচার আঞ্চলিক পুলিশ সার্ভিস একটি ফেসবুক পোস্টে এ তথ্য দিয়েছেন।

পুলিশ সার্ভিস বলেছে, মাকারিভ শহরের আশপাশে রাস্তার দুই ধারে সমাধি পাওয়া গেছে, যেখানে হামলার সময় রুশ বাহিনী অবস্থান করছিল।

কিয়েভ আঞ্চলিক পুলিশের প্রধান আন্দ্রি নেবিটভ বলেন, নিহতদের মধ্যে মাথায় দুজনের মাথায় গুলি করা হয় এবং একজনকে পেটে আঘাত করে হত্যা করা হয়েছে। কবরস্থানে মৃতদের একজনের নথি পাওয়া গেছে, সে চেক প্রজাতন্ত্রের একজন নাগরিক। বাকি দুজনের পরিচয় এ মুহূর্তে শনাক্ত করা যায়নি, তবে তারা বেসামরিক পোশাকে ছিলেন।

কিয়েভের কাছে মাকারিভ গ্রামের বাসিন্দারা এ অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার করার আগে তাদের দখলে এক মাস কাটিয়েছিল।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft