ইন্দোনেশিয়ায় বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ১৪
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৫:০১ পিএম

ইন্দোনেশিয়ায় একটি পর্যটনবাহী বাস বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে ১৪ যাত্রী নিহত হয়েছেন।

সোমবার(১৬ মে), জাভা দ্বীপের হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের ধারনা চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিশাল এক বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লাগে।

বাসটি জাভার মধ্যাঞ্চল থেকে পর্যটকদের নিয়ে পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়ায় যাচ্ছিল।  

পূর্ব জাভার পুলিশপ্রধান লতিফ ওসমান জানান, আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft