ইউক্রেনে রাশিয়ার সেনা নিহত এক-তৃতীয়াংশ: যুক্তরাজ্য
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৪:৫৩ পিএম

যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দারা দাবি করেছেন, ইউক্রেনে এক-তৃতীয়াংশ স্থলসেনা হারিয়েছে রাশিয়া। এ ছাড়া দোনবাস অঞ্চলে রুশ বাহিনী যে হামলা চালাচ্ছে, তাতে রাশিয়া অবস্থান হারিয়েছে।

গোয়েন্দা সূত্রের বরাতে এসব দাবি করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আগামী এক মাসে নাটকীয়ভাবে এ অবস্থার পরিবর্তন হবে বলে মনে হয় না। 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শুরুর দিকে কিছুটা অগ্রগতি হলেও রাশিয়া গত এক মাসে অনেক এলাকার নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে।

এই সময়ে ধারাবাহিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ বাহিনীর। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে পাঠানো রাশিয়ার স্থলসেনাদের এক-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছে।’

এদিকে যুক্তরাজ্যের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার স্টেলি দাবি করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরীর ভালো নেই। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।


-জ/অ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft