ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়া গুরুতর ভুল: রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৪:৪৩ পিএম আপডেট: ১৬.০৫.২০২২ ৫:০৮ পিএম

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফিনল্যান্ড-সুইডেন বড় ভুল করেছে। এর বিরুদ্ধে মস্কো ব্যবস্থা নেবে।

স্থানীয় সময় সোমবার ( ১৬ মে) সংবাদ সম্মেলনে এমনটি বলেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। বার্তা সংস্থা এএফপি।  

সংবাদ সম্মেলনে রিয়াবকভ বলেন, এটি আরেকটি গুরুতর ভুল। এতে সামরিক উত্তেজনা বাড়বে। 

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পদক্ষেপের ফলে দুই দেশের নিরাপত্তা জোরদার হবে না। মস্কো এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।   

ফিনল্যান্ড ও সুইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে ন্যাটোতে যোগদানের জন্য প্রস্তুত বলে জানিয়েছে।

এর আগে ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেছিল মস্কো। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft