নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১:৫২ পিএম


নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান(১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার(১৬মে) সকাল ৯ টার দিকে উপজেলার রামানন্দ খাজুড়া ইউনিয়নের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সোমবার(১৬ মে) সকালে উপজেলার রামানন্দ খাজুড়া ইউনিয়নের বিনগ্রামে একটি পুকুরে বৈদ্যুত্যায়িত সংযোগ দিয়ে শেয়াল মারা ফাঁদপাতা ছিল। পরে ওই পকুরে মরা মাছ তুলতে গিয়ে ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। 

পরে স্থানীয় তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১২নং রামানন্দখাজুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft