লালপুরে অটো চালকের মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১:৫৪ পিএম


নাটোরের লালপুরে খোরশেদ আলম মিলন (৩২) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের ঘাটচিলান গ্রামে আখ ক্ষেতের ভিতরে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত অটোরিকশা চালক বড়াইগ্রাম উপজেলার মহিষডাঙ্গা গ্রামের ফখরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার(১৪ মে) রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। তারপর আর বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

পরে রোববার(১৫ মে) সন্ধ্যায় চাঁনপুর থেকে কদিমচিলান বাজার যাওয়ার রাস্তার ওপর তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে আসে পাশে খোঁজাখুঁজির একপর্যায়ে আখ ক্ষেতের ভিতর তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল এসে  লাশ উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft