গোপালগঞ্জে বৃদ্ধি পাচ্ছে ধান কাটা শ্রমিকের মজুরী
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১:৪৮ পিএম


জেলার বিভিন্ন এলাকায় ধান কাটা শ্রমিকের মজুরী বেড়েছে আগের বছরের চেয়ে বেশী। কোন কোন এলাকায় স্থানীয় শ্রমিকরা এক হাজার টাকার কমে ধান কাটতে চাইছে না বলে জমির মালিকরা জানিয়েছেন। সেই সাথে রয়েছে খাবার খরচ। 

তবে সাতক্ষীরাসহ অন্যান্য স্থান থেকে আগত শ্রমিকরা অপেক্ষাকৃত কম মজুরী নিয়ে ধান কাটছে বলে জানা গেছে। বিভিন্ন জেলা থেকে প্রতিবারের মতো এবারও গোপালগঞ্জে উল্লেখযোগ্য পরিমান ধান কাটা শ্রমিক এসেছে। আবহাওয়া বৈরী থাকায় ধান কাটতে বেশ বেগ পেতে হয় বলে শ্রমিকরা জানিয়েছেন। কোথাও কোথাও জমিতে পানি জমে গেছে। সে কারণে শ্রমিকরা মজুরী বেশী দাবী করছে বলে অনেকে জানিয়েছেন। 

সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের দেলোয়ার হোসেন নামে একজন জমির মালিক জানিয়েছেন শ্রমিকরা কয়েকদিন আগেও আট ভাগের এক ভাগ ধান দাবী করতো। বতর্মানে তারা ছয়ভাগের একভাগ ধান দাবী করছে। এতে দৈনিক  গড়ে এক হাজার বা বেশী পরিমান টাকা তারা পাচ্ছে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft