হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১২:০৯ পিএম


বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব (বৈশাখী পূর্ণিমা) বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানী শুরু হয়েছে। 

সোমবার (১৬মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, ১৫ মে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে ১৬ মে (সোমবার) আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি শেষে আজ সকাল থেকে বন্দরের অভ্যান্তরীন পণ্য লোড আনলোডসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft