কলাপাড়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন মাদক ব্যবসায়ী
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১২:০৮ পিএম


কলাপাড়ায় মন্নান মুন্সি (৩৬) নামের এক মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। রবিবার বিকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে পুলিশের ‘ওপেন হাউজ ডে’তে এ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। 

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন’র সভাপতিত্বে ও কলাপাড়া থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। 

বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. জসিম। আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি  তারিকুজ্জামান খান, মানবাধিকার কর্মী নান্নু সরর্দার প্রমূখ বক্তব্য রাখেন । 

এসময় থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান, এসআই ভাস্কর চন্দ্র দে, এ এস আই বিশ্বজিৎ কুন্ডুসহ স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, মন্নান মুন্সি দীর্ঘ ৭-৮ বছর আগে মাদক সেবন ও বিক্রি করতেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামের আলী মুন্সির ছেলে। 

মন্নান মুন্সির পারিবারিক সূত্রে জানা যায়, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়। সেখানে এক মাদক বিক্রেতার সাথে তার সখ্যতা গড়ে ওঠে। কিছুটা সুস্থ হয়ে এসে ধীরে ধীরে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ে। পরবর্তীতে ৩টি মাদক মামলার আসামি হয়। সে ৫ মাসের অধিক সময় জেল হাজতে ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft