সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১২:১২ পিএম


সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৪ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। রবিবার সন্ধ্যা ৬ টায় কামারখন্দের ঝাঐল ইউনিয়নের চালা সাবাজপুর গ্রামে এ অভিযান চালানো হয়। 

গ্রেফতারকৃত আসামী উপজেলার চালা গ্রামের করিম সরকার এর ছেলে রাজু আহম্মেদ (২৬) ও বগুড়া জেলার সদর থানার জাহানাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে রুবেল মিয়া (৩৫)।

 র‌্যাব ১২ এর মিডিয়া অফিসার মোঃ সোহরাব হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,এই মাদকব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। উদ্ধারকৃত আলামত সহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft