রাইস কুকারে গাঁজা পরিবহন, আটক ১
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১২:০৫ পিএম


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসে তল্লাশি করে রাইস কুকারে ভেতরে রাখা আট কেজি গাঁজাসহ সিরাজুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

গত ১৫ মে রবিববার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালী বাঁশহাটি এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। 

সিরাজুল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের নূর ইসলামের ছেলে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে রংপুর থেকে সিরাজগঞ্জগামী বিনতি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। 

এ সময় একটি রাইস কুকারের মধ্যে রাখা নয়টি কালো পলিথিনের মোড়ানো আট কেজি গাঁজাসহ সিরাজুলকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





























































« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft