সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৯:৩৭ পিএম


সিরাজগঞ্জে ধান মাড়াইয়ের মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 শনিবার দুপুরের দিকে জেলা সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই গ্রামের আমীর হোসেন খানের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার (অপারেশন) কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, সকালে নিজ বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন কৃষক আল-আমিন। 

একপর্যায়ে মাড়াই মেশিনের লিকেজ বৈদ্যুতিক তারে ম্পর্শ লেগে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft