বেতাগীতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
বেতাগী (বরগুনা)প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৯:৩৫ পিএম


বরগুনা বেতাগীতে পানিতে ডুবে মিথিলা আক্তার  নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উওর বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মিথিলা ওই গ্রামের তালুকদার বাড়ির মো. বজলু তালুকদারের মেয়ে।

জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মিথিলা বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মিথিলাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft