মেহেরপুরে হেরোইনসহ আটক ৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৯:৫৬ পিএম আপডেট: ১৪.০৫.২০২২ ১০:০১ পিএম


মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইনসহ ৩ মাহফুজুর রহমান (৩০), মোঃ মিলন (৪০) ও মোঃ রাসেল (২৫) নামের যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। শনিবার দুপুরে সদর উপজেলা বুড়িপোতা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাহফুজুর রহমান মেহেরপুর শহরের পেয়াদা পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে, মিলন শহরের বেড় পাড়া এলাকার মৃত রেজাউলের ছেলে এবং রাসেল একই এলাকার আসান আলীর ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে, এএসআই হেলাল উদ্দিন, এএসআই মাহাতাব উদ্দিন, এএসআই আহসান হাবীব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালিয়ে তাদের ৩ জনকে আটক করে।

পরে তাদের কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft