সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কনফারেন্স
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৯:৩৩ পিএম


বাংলাদেশী ও হাঙ্গেরীয়ান চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিয়ে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কনফারেন্স। 

শনিবার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের হলরুমে দিনব্যাপী এ ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কনফারেন্সে বাংলাদেশের প্রায় পাঁচশত চিকিৎসক ও চিকিৎসাকর্মী এবং হাঙ্গেরী থেকে আসা ১৩ সদস্যের চিকিৎসক ও চিকিৎসাকর্মী অংশগ্রহণ করেন। 

কনফারেন্সে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন সোস্যাইটি অব সার্জনস এর প্রেসিডেন্ট এবং জেনারেল হেলথ সার্ভিসের ডিরেক্টর ডা. এ.বিএম খুরশিদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, কনসাল অব হাঙ্গেরী এইচ ই সান্দর অঠেলান, বিএসএমএমইউ’র সাবেক ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে সহযোগীতা করেন সহকারী অধ্যাপক (সার্জারী) ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কনসালটেন্ট ডা. আবু রায়হান, ডা. আমিনুল ইসলাম ও আরএস ডা. প্রবিন কুমার মাহাতো। 

এই কনফারেন্সে দুই দেশের সার্জন কর্তৃক সম্পন্ন ল্যাপারস্কোপিক ও পল্লাস্টিক সার্জারি অপারেশন দেখানো হয় যা দেশে ও দেশের বাইরে থেকে ইন্টারনেটে স¤প্রচার করা হয়। এতে করে দুই দেশের মধ্যে টেকনোলজি ট্রান্সফারের সুযোগ হয়। 

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান ডা. মো: জাহিদুল ইসলাম বলেন, ঢাকার বাইরে কোন জেলা শহরে এই ধরণের ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজনের নজির নেই। আমরাই প্রথম সিরাজগঞ্জে এতবড় সার্জিক্যাল কনফারেন্স আয়োজন করেছি। এর পাশাপাশি সার্জিকেল ক্যাম্পে এডভান্স  ল্যাপারোস্কপিক সার্জারী হচ্ছে সেখানে শুধুমাত্র রোগীরাই উপকৃত হচ্ছে না বরং বিশেষজ্ঞ চিকিৎসকেরাও শিখছে এড্যভান্স ল্যাপারোস্কপির কাজ। জন্মগত পঙ্গু, আঘাতজনিত পঙ্গু, আগুনে পোড়া বা এসিডে ঝলসানো মানুষটিও চিকিৎসার মাধ্যমে ফিরে যেতে পারছে তার স্বাভাবিক জীবনে।

প্রসঙ্গত, কনফারেন্সের আগে এবং পরে মিলিয়ে ১০ দিনের একটি ল্যাপারস্কোপিক ও পল্লাস্টিক সার্জারি ক্যাম্প ডা: গ্রেগ পাঠাকীর নেতৃত্বে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল অনুষ্ঠিত হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft