পুতিনকে ফোন দিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৭:১৬ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শনিবার ফোন দিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো।

গণমাধ্যম সিএনএন বরাতে জানা যায়, পুতিনকে ফিনিশ প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করবেন তারা। 

পুতিনের সঙ্গে কথা বলার পর ফিনল্যান্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। 

সেই বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিনিসতো পুতিনকে বলেছেন, ২০২১ সালের শেষ দিকে বিভিন্ন দেশকে ন্যাটোতে যোগ দেওয়া থেকে বিরত রাখতে রাশিয়ার দাবি এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের সামরিক আক্রমণের কারণে ফিনল্যান্ডের নিরাপত্তা পরিবর্তন হয়ে গেছে।

প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিনের সঙ্গে আলোচনাটি ছিল সোজাসাপ্টা এবং  উত্তেজনাবিহীন।
পুতিনকে সমীপে ফিনিশ প্রেসিডেন্ট আরও বলেছেন, উত্তেজনা এড়ানোর বিষয়টি ফিনল্যান্ড গুরুত্বের সঙ্গে দেখছে। 

ফিনল্যান্ড ঐ বিবৃতিতে আরও জানায়; ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, ২০১২ সালে আমি আপনাকে বলেছিলাম সব স্বাধীন দেশ তাদের নিরাপত্তার সর্বোচ্চটা নিশ্চিত করে। 

ফিনিশের ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে,  প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়ে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কারণ এটি কারও কাছ থেকে দূরে নয়।

তবে ফিনিশ প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়ার প্রতিবেশী হিসেবে যে সব প্রশ্ন ওঠবে সেটি সঠিক ও পেশদারিত্বের সঙ্গে দেখবে ফিনল্যান্ড। 


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft