প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৭:১৪ পিএম

সারাদেশের ন্যায় পাবনায় বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধগতি ও কেন্দ্রীয় নেতাদের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার এ্যাড. মাকসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় ও যুগ্নআহবায়ক আব্দুস সামাদ খান মন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূইয়া।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সেলিম রেজা হাবিব, কেএম আনোয়ারুল হক, জহুরুল হক বাবু, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, শেখ ওবায়দা তুহিনসহ বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশকে ঘিরে সকাল ১১টা থেকে বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হয়।
এ সময় বিএনপি’র কার্যালয় ও তার আশপাশ এলাকা হাজার হাজার নেতা কর্মীতে পরিপূর্ণ হয়ে যায়। এ সময় তারা সরকারের পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দেয়।