প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৭:১২ পিএম

কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর বটতলা গ্রামে ক্ষেতের বোরো ধান অনতে গিয়ে বজ্রপাতে আব্দুর রহিম (৫০) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০ টার দিকে। নিহত ব্যাক্তি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় কামালপুর মইনুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, বৃহস্পতিবার সকালে কৃষি শ্রমিক আব্দুর রহিমসহ কয়েকজন শ্রমিক বটতলা গ্রামের এক কৃষকের একটি বোরো ধান ক্ষেতে ধান কাটতে যায়।
ওই ধান ক্ষেত থেকে কাটা ধান শ্রমিক আব্দুর রহিম তার মাথায় করে আনার সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে।এতে কৃষি শ্রমিক আব্দুর রহিম মাটিতে পড়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী সদর ইউনিয়র চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।