রুহিয়ায় পানির নিচে সোনালী ফসল
রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৭:০৮ পিএম

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অশনির প্রভাবে বৃষ্টির পানির নিচে তলিয়ে গেছে বোরো ধান ক্ষেত। নিরুপায় পায়ে কাঁচা-পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন ধান চাষিরা।

গত বৃহস্পতিবার (১২ মে) রাতে অশনির প্রভাবে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয় রুহিয়ায়। এতে কয়েক দফায়  বৃষ্টিপাতে  বেশিরভাগ বোরো ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। অন্য দিকে ধান কাটা শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত বৃহস্পতিবার থেকে বোরো ধান ক্ষেতে সময়ের সাথে সাথে বাড়ছে পানি। বেকায়দায় কৃষক তড়িঘড়ি করে কাচা ধান কাটা শুরু করেছেন। অনেকে ধানের জমির পাশে উচু আলিতে ধান কেটে রাখছেন। কেউবা ধান নষ্টের আতংকে  নিদ্রাহীন চোখে গভীর রাত পর্যন্ত ধান মাড়াই চালিয়ে যাচ্ছেন।

সদর উপজেলার কুজিশহর গ্রামের কৃষক বাবলু জানান, ধান প্রায় রং ধরেছে। আর কয়েকদিন পর ধান কাটার কথা,কিন্তু অশনির প্রভাবে স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। 

আব্দুল জব্বার নামে আরেক কৃষক জানায়, মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে পানি ধান ক্ষেতের এমন দৃশ্য দেখতে হবে, যা কল্পনা করতে পারছিনা। তাই বাধ্য হয়ে কাঁচা-পাকা ধান কাটতে হচ্ছে আমাদের।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ কৃষ্ণ চন্দ্র রায় জানান, আমরা বোরোধানের পানি নিষ্কাশনের  জন্য ধান চাষিদের পরামর্শ প্রদান করছি। এছাড়াও যে সব ধান ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। সে সব ধান ক্ষেতেও দ্রুত কেটে নিয়ে শুকিয়ে রাখার পরামর্শ দিচ্ছি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft