প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৭:০৩ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে একইদিনে দুই যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৩ মে) পৃথক এ ঘটনা ঘটে।
ওই দুই যুবক হলেন- জয় সাঁওতাল (২১) ও কবির হোসেন (২৩)। তাঁরা দুইজনেই পানছড়ি উপজেলার সাঁওতাল পাড়ার বাসিন্দা। জয় উপজেলার টুইলা ও কবির হ্যাপী সাঁওতালের সন্তান।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে পানছড়ির সাঁওতাল পাড়ায় কবির নিজ বাসায় বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
এর আগে, ওইদিন বিকেলে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন জয়।এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরেই তারা দুইজন ফেসবুকে ‘বিরহের স্ট্যাটাস’ দিতেন।
পানছড়ি থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।