মুলাদীতে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৬:২৯ পিএম


বরিশালের মুলাদীতে বজ্রপাতে রবিউল চৌকিদার (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার চরকালেখান ইউনিয়নের জালালাবাদ-লক্ষীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ঐ গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে। 

রবিউলের পারিবারিক সূত্র জানায়, তিনি সিঙ্গাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ঈদুল ফিতরের আগে তিনি দেশে ফেরেন। শুক্রবার বিকালে আকাশ মেঘে ঢেকে গেলে রবিউল বাড়ির পাশের মাঠে বাঁধা গরু আনতে যান। 

এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, বজ্রপাতে নিহত রবিউল নামে ঐ প্রবাসীর জানাজা এশার নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft