পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৬:১৫ পিএম আপডেট: ১৪.০৫.২০২২ ৬:৩৫ পিএম

ভারতের ত্রিপুরা প্রদেশের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদত্যাগ করেছেন। প্রদেশের নির্বাচনের এক বছর আগে শনিবার আকস্মিকভাবে পদত্যাগ করেছেন তিনি। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রদেশের গভর্নর এন আর্যর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। রাজ ভবনে গভর্নরের সাথে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী।

বিপ্লব কুমার দেবের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআই বলছে, ‘দল চায় আমি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করি।’

এনডিটিভি বলছে, ত্রিপুরার ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভ্যন্তরীণ কোন্দলের খবর চাউর হওয়ার পর বিপ্লব কুমার দেবের পদত্যাগের ঘোষণা এল। ত্রিপুরার বিধানসভায় বিজেপি দলীয় নতুন নেতা নির্বাচিত করতে শনিবার আরও পরের দিকে দলটির বৈঠকে বসার কথা রয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft