মেহেরপুরে এক ব‍্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৬:৩৩ পিএম


মেহেরপুর পৌর শহরের কায়েমকাটা মোড় এলাকার তালতলা মাঠের একটি লিচু বাগান থেকে মনোয়ার হোসেনে (৪০) এর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ।

শনিবার দুপুরের দিকে তাদের নিজ জমির লিচু বাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মনোয়ার হোসেন মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ড মাঠপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মানষিক রোগে ভুগছিলেন। তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। আজ সকালের দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে মাঠের লোকজন তার মরদেহ ঝুলতে দেখে আমাদের বাড়ির লোকজনকে খবর দেন। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

এঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft