করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৪:৪২ পিএম

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তার দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, দেহে করোনার উপসর্গ বোধ করায় শুক্রবার রাতে একদফা করোনা পরীক্ষা করান অর্ডার্ন। তাতে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

গত ৮ মে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন জেসিন্ডা অর্ডার্নের প্রেমিক ও সঙ্গী ক্লার্ক গেফোর্ড। তার পর থেকেই আইসোলেশনে ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। এক সপ্তাহের মধ্যেই আক্রান্ত হলেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকবেন জেসিন্ডা অর্ডার্ন। 

এ কারণে পার্লামেন্টে সোমবার ও বৃহস্পতিবারের দু’টি গুরুত্বপূর্ণ সেশনে উপস্থিত থাকতে পারবেন না তিনি।
প্রধানমন্ত্রী যতদিন অনুপস্থিত থাকবেন. নিউজিল্যান্ডের উপ প্রধানমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন সেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

আগামী সোমবার কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সরকারের গৃহীত পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। 

‘কার্বন নিঃসরণ বন্ধে আমরা যে পরিকল্পনা নিয়েছি, সেটি আমাদের গৃহীত লক্ষ্য কার্বন জিরো গোলের দিকে নিয়ে যাবে। অন্যদিকে এবারের বাজেটে নিউজিল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি।’

‘কিন্তু চলতি সপ্তাহে আমি যেমনটা বলেছিলাম—চলতি বছর করোনা পজিটিভ হয়ে আইসোলেশন বেশ বিরল অভিজ্ঞতা, কিন্তু তারপরও পরিবারের সদস্যদের কথা বিবেচনা করে আমাকে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে।’


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft