প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৪:৪৪ পিএম

দেশব্যাপী বিএনপি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ম‚ল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল এগারটার দিকে শহরের ইবি রোডে ভাসানী মিলনায়তনে সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি) তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন।
এসময় প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সারাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, অবৈধ উপায়ে বিদেশে অর্থ পাচার এবং বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জাম মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসে রাজেশ ও স্বেচ্ছাসেবক দলের সাধারন আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।