প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৪:২৩ পিএম

ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ডে অবস্থিত মধুপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফেনী পৌরসভার সাবেক মেয়র ও স্টার লাইন গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন। এই নিয়ে তিনি চতুর্থবার বিদ্যালয়টির সভাপতি নির্বাচিত হন।
হাজী আলাউদ্দিন সভাপতি নির্বাচিত হওয়ায় শনিবার সকালে শহীদ শহীদুল্লা কায়সার সড়কসস্থ স্টার লাইন গ্রুপ’র প্রধান কার্যালয়ে বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব এ টি এম সামছুল হক চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির স্থায়ী দাতা সদস্য ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, বিদ্যুৎসাহী সদস্য মো. নুরুল আমিন, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, মোহাম্মদ সেলিম।
আরো উপস্থিত ছিলেন মধুপুর উচ্চ বিদ্যালয়র সিনিয়র শিক্ষক গনেশ চন্দ্র নাথ, মো. আলা উদ্দিনসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।