বিশেষ প্রদর্শনীতে প্রশংসিত ‘শান’
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৪:২৪ পিএম আপডেট: ১৪.০৫.২০২২ ৪:৪১ পিএম

ঈদে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত ‘শান’ দ্বিতীয় সপ্তাহে দেশের ৪০ প্রেক্ষাগৃহে চলছে। এই সপ্তাহে নতুন করে ১০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মে) রাতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 
এই বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয় চলচ্চিত্রের মানুষদের ও শোবিজ তারকাদের । 

এতে অংশ নেন সিনেমাটির পরিচালক এম রাহিম, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা নাদের খান, হারুন উর রশিদসহ ‘শান’র কলাকুশলীরা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়িকা অঞ্জনা, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চিত্রনায়ক অরিফিন শুভ, চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল, অভিনেত্রী সাফা কবির, অভিনেত্রী মুমতাহিনা টয়া, অভিনেতা সায়েদ জামান শাওনসহ অনেকে।

এছাড়া দীর্ঘদিন আড়ালে থাকা প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজও উপস্থিত হয়েছিলেন এই প্রদর্শনীতে। জাজ সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে। প্রদর্শনী শেষে সবাই সিনেমাটির প্রশংসা করেন।

প্রদর্শনীতে ‘শান’র পরিচালক এম রাহিম বলেন, ঈদে মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। আমার প্রথম সিনেমাকে দর্শক এতো ভালোবাসা দেবেন, ভাবতে পারিনি। দর্শকদের চাহিদার কারণে নতুন করে আরো ৩০টি প্রেক্ষাগৃহে এই সপ্তাহে ‘শান’ দেখানো শুরু হচ্ছে।

চিত্রনায়ক সিয়াম বলেন, আমার সহকর্মী ও বন্ধুদের নিয়ে ‘শান’ দেখলাম। এটা অন্যরকম একটা তৃপ্তি। সবাই আনন্দ নিয়ে আমার সিনেমা দেখেছেন এ জন্য আমি কৃতজ্ঞ।

‘শান’যেসব প্রেক্ষাগৃহে চলছে - স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এস.কে.এস টাওয়ার, সনি স্কয়ার), ব্লক বাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), চিত্রামহল( ঢাকা), বি.জি.বি (ঢাকা), সেনা (ঢাকা ), চাঁদমহল (ঢাকা), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), বর্ষা সিনেমা (জয়দেবপুর), চন্দ্রিমা সিনেমা (শ্রীপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ঝংকার সিনেমা (পাঁচদোনা), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), শঙ্খ সিনেমা (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), রুপকথা (শেরপুর), মধুমতি (ভৈরব), নবীন সিনেমা (মানিকগঞ্জ), মালঞ্চ সিনেমা (টাঙ্গাইল), মাধবী সিনেমা (মধুপুর), সঙ্গীতা (সাতক্ষীরা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রাজমহল (চাপাই), রাধানাথ (শ্রীমঙ্গল), ডায়মন্ড সিনেপ্লেক্স (বোয়ালমারী), পান্না (মুক্তারপুর), মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল), তিতাস (পটুয়াখালী), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর)।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft