ভোলায় জব্দ করা সয়াবিন তেল ন্যায্য দামে বিক্রি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ৪:১১ পিএম



ভোলার পরানগঞ্জ বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করে ১৬০ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৩ মে) সকাল ১১টার দিকে অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। এ সময় তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযানে নামে। 

এ সময় ভোলা সদরের পরানগঞ্জ বাজারের হৃদয় স্টোরে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। সেই সঙ্গে তেল মজুদের অভিযোগে গোডাউন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে জব্দ করা তেলের গায়ে লেখা দামে (১৬০ টাকা) ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। ক্রেতারা সারিবদ্ধ হয়ে এ তেল সংগ্রহ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft