কুড়িগ্রামে নানা অয়োজনে রেডক্রস দিবস পালন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৯:৫৭ পিএম

“মানবিক হও” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে পালন হয়েছে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস। এ উপলক্ষে রোববার সকালে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা শহর প্রদক্ষিণ করে।
 
পরে ভাইস চেয়ারম্যান শেখ বাবুলের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালেহ আহমেদ মজনু, রেডক্রিসেন্ট ইসি সদস্য অলক সরকার, সাবেক রেডক্রিসেন্ট যুব প্রধান ইউসুফ আলমগীর, রেজওয়ান সাগর, ইউএলও এবিএম বায়েজীদ।

উল্লেখ্য, ১৮২৮ সালের এই দিনে রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন।এই মহান ব্যাক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft