খানসামায় বিশ্ব মা দিবস অনুষ্ঠিত
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৯:৪৯ পিএম

খানসামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব ''মা" দিবসে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন।  

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় এ আলোচ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এম,পি। 

এ ছাড়াও অনুষ্ঠানে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ নারী নেত্রীবৃন্দ। এ আলোচনা সভায় উপস্থিত ছিল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft