প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ১০:০০ পিএম

মুন্সিগঞ্জ শ্রীনগরে ৮ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছরের চাচাকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত ফজল বেপারীর ছেলে সিরাজ বেপারী (৫৫) গত জানুয়ারী মাসে তার ৮ বছরের আপন ভাতিজিকে ধর্ষণ করে। যন্ত্রনার শিকার হয়ে শিশুটি তাৎক্ষনিক ভাবে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। তার মা শিশুটিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে মুন্সীগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে এলাকায় ফিরে শিশুটির বাবা এই ঘটনায় মামলা করতে অনিহা প্রকাশ করে। কিন্তু তার মায়ের শক্ত অবস্থানের কারণে পুলিশ বিষয়টি থানা পুলিশে গড়ায়। সিরাজ বেপারী ৩ সন্তানের জনক এবং পেশায় হকার। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ সিরাজ বেপারীকে আটক করেছে।