প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৯:১৩ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পৃথকভাবে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী উদযাপন করা হয়েছে।
৮ মে, রোববার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ময়মনসিংহের আয়োজনে বিকাল ৪টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এই বর্নাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আবিদ হোসেন, ভারপ্রাপ্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, মোহাঃ আহমার উজ্জামান, পুলিশসুপার, ময়মনসিংহ, মোঃ এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর শাখা, ময়মনসিংহ ও কবি শামসুল ফয়েজ।
অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথের জীবন ও কর্ম তুলে ধরেন। আলোচনা শেষে রবীন্দ্রনাথ স্মরণে অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে।
পাশাপাশি নগরীর জয়নুল উদ্যানে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলিত পরিষদের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মোৎসব উপলক্ষে ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষে জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে এ আয়োজন শুরু হয় ভোর ৬ টা থেকে।
বোধন সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে দিনব্যাপী রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি, নৃত্য এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলিত পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ড.মো.মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মামুনুল ইসলামসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন অনেক রবীন্দ্র ভক্ত। ###