মোংলায় গাঁজাসহ মাদককারবারী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৯:০৯ পিএম


মোংলায় গাঁজাসহ চিহ্নিত এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাদককারবারী কামাল মীর (২৭) কে আটক করে পুলিশ।

পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক মাদককারবারী কামাল মীর মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সাধারণ সম্পাদক মীর হাসেমের ছেলে। মীর হাসেম পৌরসভার কেওড়াতলা এলাকার বাসিন্দা।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে কামাল মীরকে মাদকসহ আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft