হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সৌদি বাদশাহ
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৯:২০ পিএম


কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজগতকাল শনিবার জেদ্দায় কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হন। পরে আজ রোববার সকালে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

আজ দেশটির রাজকীয় আদালতের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়।

পবিত্র মাহে রমজানের শেষের দিনগুলো মক্কার আল-সাফা প্রাসাদে কাটান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও রাজপুত্রদের সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের নামাজ মক্কায় মসজিদে কাবায় আদায় করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft