মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৯:০৪ পিএম



দীর্ঘ ১৮ বছর পর মেহেরপুর প‍ৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

পৌর আওয়ামী লীগের সভাপতি অ‍্যাড. ইয়ারুল ইসলামের  সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক। 

প্রধান অতিথির বক্তব্যে বি. এম মোজাম্মেল হক বলেন, এদেশের গণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আওয়ামী লীগের হাল ধরেছিলেন। আওয়ামী লীগকে তৃনমূল পর্যন্ত পৌছে দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর অসাপ্ত স্বপ্নকে পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। 


সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। 

উদ্বোধনী বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, এশিয়ার প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিতভাবে এগিয়ে চলেছে দলটি। জননেত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় প্রতিটি ইউনিটে সঠিক নেতৃত্ব উঠে আসবে। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। 

সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা,  গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি,
মেহেরপুর ২ আসনের সংসদ সদস‍্য সাহিদুজ্জামান খোকন এমপি, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম, সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ‍্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,  যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল,সাবেক আহবায়ক সাজ্জাদুল আনামসহ মেহেরপুর জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft