প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৬:৪৭ পিএম

পাবনার সাঁথিয়ায় ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে জনি হোসেন (১৭) নামের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণপুর পশ্চিমপাড়া অভিযুক্তের ফুপা আবু সাঈদের বাড়িতে। অভিযুক্ত জনি বিষ্ণুপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও মনিরুল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
অভিযোগে জানা যায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে তার বোন প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বিষ্ণুপুর গ্রামের আবু সাঈদের বাড়ির পাশ দিয়ে যাবার জনি তাকে আবু সাঈদের বাড়ির টিনের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনইকেই থানায় নিয়ে আসেন। পরে ওইদিন রাতে ধর্ষিতার ভাই বাদী হয়ে সাঁথিয়া থানায় ধর্ষণ মামলা দায়ে করেন। জানা গেছে ওরা দুজনই একই বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।রোববার সকালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।