ঠাকুরগাঁও জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৬:৩০ পিএম

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৯টায় ঠাকুরগাঁও পুলিশ লাইন ড্রিলসেটে পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, রংপুর রেঞ্জ জনাব, দেবদাস ভট্রাচার্য্য (বিপিএম), গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন-পুনাক,সভানেত্রী জনাব, মধুছন্দা ভট্রাচার্য্য।

এ সময় আমন্ত্রীত অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মাদেক কুরাইশী। ঠাকুরগাঁও ৫০ বিজিবির সিও, পুনাক, সভানেত্রী,তাসমিয়া জ্যাবিন।এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল মোঃ আহসান, সদর থানা অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলামসহ জেলা পুলিশ ও পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

ইদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও বেতারের শিল্পীদের গান ও ঠাকুরগাঁও পুলিশ সুপার মহাদয় ৩টি গান পরিবেশন করেন এবং নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনা শেষে মধ্যাহ্ন ভোজসহ জমকালো অনুষ্ঠানের আয়োজনে করেছে জেলা পুলিশ।

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার








প্রধান অতিথি ডিআইজি, রংপুর রেঞ্জ  দেবদাস ভট্রাচার্য্য বলেন, থানা হচ্ছে পুলিশি সেবার কেন্দ্রবিন্দু, আমার কোন সেবা প্রত্যাশি থানায় এসে যেন অহেতুক বিড়ম্বনার শিকার না হন। তিনি এ সময় আরও বলেন শেখ মুজিবের আর্দশে আমরা আমাদের ডিপাটমেন্টকে গড়ে তুলি, মুর্জিব বর্ষে স্লোগান ছিল মুর্জিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার, সেই জনতার পুলিশ হয়ে আমরা সবাই মিলে কাজ করি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft