দাউদকান্দিতে বিএনপির নেতাকর্মীদের সাথে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৭:২২ পিএম

দাউদকান্দি উপজেলা সদরের বাসবভনে রবিবার দুপুর সোয়া ১২টায় দাউদকান্দি-মেঘনার দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে ড. মোশাররফ হোসেনকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে দাউদকান্দিতে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে মোশাররফ সমর্থিতদের সাথে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয় বলে সূত্রে জানা যায়।  

বিএনপির নেতাকর্মীরা জানান, নেতাকর্মীদের সাথে ঈদ পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় করতে শনিবার দাউদকান্দি আসেন ড. খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার পথে ছাত্রলীগ ও যুবলীগের লোকজন আমাদের উপর হামলা করে। তাৎক্ষণিক পুলিশ এসে আমাদের  নিরাপত্তা দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। 

এদিকে বিএনপির লোকজনের হামলায় দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান চৌধুরী আহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী এক ভিডিও বার্তায় ছাত্রলীগের উপর হামলাকারী বিএনপির সন্ত্রাসীদের একবিন্দুর ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেন।

সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবাল বলেন, ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ ছিল, তবে সংখ্যায় কম থাকায় নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি যাওয়ার পর উভয়কেই মুখোমুখি অবস্থানে দেখতে পাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর জানতে পারি মোশাররফ সাহেব নেতকর্মীদের নিয়ে তিতাস উপজেলায় যাবেন। পরে পুলিশী নিরাপত্তায় তাদেরকে দাউদকান্দি পার করে দেয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft